সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আল-জাজিরার এডিটর জেনারেল ও সামীসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৯৭ বার

‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচারের বিরুদ্ধে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-জাজিরার এডিটর জেনারেল মোস্তেফা সরওয়া ও প্রতিবেদনের প্রধান চরিত্র জুলকারনাঈন সামীসহ ৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলার আবেদন করেছেন এক আইনজীবী। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম আশেক ইমামের আদালত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক এ মামলা আবেদন জমা দেন।

সামীসহ মামলার অপর আসামিরা হলেন- তাসমিম খলিল, ডেভিড বার ম্যান। অ্যাডভোকেট মশিউর মালেক মামলাটির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমান্ত্রী ও সেনা প্রধানের বিরুদ্ধে সম্মানহানির বক্তব্য দিয়ে যড়যন্ত্র করেছে। অবৈধভাবে মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে যা রাষ্ট্রদ্রোহের শামিল।

অ্যাডভোকেট মশিউর মালেক আরও বলেন, ‘দণ্ডবিধির ১৮৬০ সালের আইনের ১২৪, ১২৪এ,১৪৯,৩৪ ধারায় মামলার আবেদন দিয়েছি।’ বেলা ১১টার সময় এ মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com