রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতের বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৬২ বার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। পরে তারা নোয়াখালী জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে হেফাজতে ইসলাম জেলা শাখার উদ্দ্যোগে নোয়াখালীর মাইজদী জেলা জামে মসজিদের সামনে এ কর্মসূচী পালিত হয়।

জেলা আমির মাওলানা শিব্বির আহমদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন হেফাজতের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা ইয়াকুব কাচেনি, জেলা নায়েবে আমির মাওলানা ছিদ্দিক আহমদ নোমান, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা কবির আহমদ ও মাওলানা রুহুল আমিন চৌধুরী।

বক্তারা বলেন, গত ১০ ফেব্রুয়ারি জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের সিদ্দিকীয়া নূরানী মাদ্রাসার মাহফিলে গিয়ে বক্তা মাওলানা মুফতি ইউনুছ ও মাওলানা হানিফকে শারীরিকভাবে লাঞ্চিত করেন আবদুল কাদের মির্জা। পরে কোনো কারণ ছাড়াই তাদের পুলিশে সোপর্দ করে। ওই রাতেই ছাত্রলীগের এক নেতাকে দিয়ে আটককৃত মাওলানাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করান কাদের মির্জা। একই সঙ্গে ওই মাদ্রাসাটিও বন্ধ করে দেন তিনি।

বক্তারা আবদুল মির্জা কাদেরকে অবিলম্বে ওলামা, ইসলাম বিদ্বেষী, অশালিন বক্তব্য ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে অনুরোধ করেন। এ ছাড়া কোম্পানীগঞ্জের বন্ধ মাদ্রাসাটি খুলে দিয়ে জনতার কাতারে আসার আহ্বান করেন। অন্যথায় হেফাজতের পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রেখে আগামীতে তার বিরুদ্ধে আরও কঠোর কর্মসূচী গ্রহণ করার হুঁশিয়ারি দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com