রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী একটি চক্র জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয়: প্রধানমন্ত্রী জলসীমা অতিক্রম করে ৩ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জ্বালানি তেল আমদানি নীতিমালা নিয়ে বিভ্রান্তি, যা বলছে মন্ত্রণালয় নিজ দলের নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ, বিএনপি নেতা আজাদের সব পদ ও রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত জুলাই জাদুঘর থেকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বিএনপি সরিয়ে ফেলেছে: আসিফ মাহমুদ জুলাইযোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানকেও আয়নাঘরে রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর প্রতিটি বাড়িঘর পাহারায় রাখা সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

সেরামের আরও ২০ লাখ টিকা আসছে আজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ২০৮ বার

ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় চালান দেশে পৌঁছবে আজ। রাত সোয়া ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছার কথা রয়েছে ২০ লাখ টিকার। প্রতিষ্ঠানটি থেকে বাংলাদেশ কিনেছে তিন কোটি ৪০ লাখ টিকা। প্রথম চালানের ৫০ লাখ টিকা দেশে এসেছে ২৫ জানুয়ারি। এর আগে ভারত সরকারের উপহার হিসেবে ২০ লাখ টিকা আসে ২১ জানুয়ারি।

বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা জানিয়েছেন, বিশেষ বিমানে ২০ লাখ টিকা দেশে আসবে। আমাদের প্রতিনিধিরা রিসিভ করে এটি গাজীপুরের ওয়্যার হাউসে রাখবে। তার পর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলায় বণ্টন করা হবে।’
বাংলাদেশ যে টিকা কিনেছে তার মধ্যস্থতা করেছে বেক্সিমকো ফার্মা। প্রতিষ্ঠানটি সেরামের লোকাল এজেন্ট হিসেবে কাজ করছে। পাশাপাশি দেশে টিকা আসার পর এর সংরক্ষণ ও পরিবহনের দায়িত্বও তারাই পালন করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com