রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

দুর্গম চরের ভুট্টা ক্ষেতে মিললো মা-মেয়ের লাশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ১৮৩ বার

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর চরের একটি ভুট্টা ক্ষেত থেকে মা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন-উপজেলার বোহাইল ইউনিয়নের ধারাবর্যা চরের আল আমিনের স্ত্রী শেফালী খাতুন (২২) ও তার ৫ মাস বয়সী শিশু কন্যা আয়েশা খাতুন।

পুলিশ জানায়, শনিবার বিকেলে শেফালী খাতুন কবিরাজি চিকিৎসা করানোর কথা বলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে আর বাড়ি ফেরেনি। রোববার বিকেলে পার্শ্ববর্তী শংকরপুর গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মা-মেয়ের লাশ দেখতে পায় গ্রামবাসী। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com