সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রেসক্লাবে পুলিশ-ছাত্রদল সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ৪৭

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২০৩ বার

রাজধানীর শাহবাগ থানা এলাকার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে পুলিশ-নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। ওই মামলায় ৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে আরও ২০০-২৫০ জনকে। এ পর্যন্ত এই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল রোববার রাতে পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় এই মামলাটি দায়ের করেছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশীদ। মামলায় হত্যাচেষ্টা ও হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ করা হয়েছে।

ওসি বলেন, ‘গতকাল রোববার রাতে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদের আজ আদালতে পাঠানো হবে।’

তিনি জানান, ‍এ ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। দায়ের করা মামলায় অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

গতকাল রোববার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিল করার সিদ্ধান্ত এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্রদল একটি সমাবেশের আয়োজন করেছিল। এ জন্য সকাল থেকেই নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। বিক্ষুব্ধ হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রেসক্লাবের পাশের অস্থায়ী পুলিশ বক্স ভাঙচুর করে। পরে ঘটনাস্থল ও প্রেসক্লাব এলাকা থেকে ছাত্রদল কয়েকজন নেতাকর্মীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com