রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

চালুর আগেই ধসে পড়ল ২০ কোটি টাকার ব্রিজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ১৬৯ বার

প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে ব্রিজটির নির্মাণকাজ চলছে প্রায় দুই বছর ধরে। কাজ শেষ হয়নি এখনো। দ্রুত নির্মাণ শেষে উদ্বোধন করার কথা। কিন্তু তার আগেই ধসে পড়েছে ব্রিজটি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকার কারণেই এই পরিণতি। পাঁচটি গার্ডার ভেঙে পড়ায় ব্রিজের নির্মাণ সময় আরও বেড়ে যাবে।

সুনামগঞ্জ-জগন্নাথপুর আউশকান্দি মহাসড়কের কোন্দানালা খালের ওপর নবনির্মিত ব্রিজটি গতকাল সোমবার ভোরে ধসে পড়েছে। গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধসে পড়ে বলে দাবি কর্তৃপক্ষের। তবে বিকল্প সড়ক থাকায় ধসের কারণে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। অভিযোগ উঠেছে, নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজের ৫টি গার্ডার ভেঙে গেছে। প্রায় ২ বছর ধরে ব্রিজটি নির্মাণকাজ চলছে। সওজ জানায়, সোমবার ভোরে অন্য স্থানে তৈরি

করা গার্ডার কোন্দানালার ব্রিজের পাটাতনের ওপর বাসানোর কাজ শুরু করে কর্তৃপক্ষ। এ সময় চারটি হাইড্রোলিক জ্যাকের একটি বিকল হয়ে গেলে সেতৃটি ধসে গিয়ে মাটিতে বসে যায়।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, ‘গার্ডার ধসের ফলে সেতুর মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। ধসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদার তার নিজ খরচে অপসারণ করে নতুন করে করে গার্ডার বসিয়ে দেবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com