রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ক্ষমা চেয়ে চবি শিক্ষার্থীর আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৪৯ বার

একটি সুইসাইড নোটে নিজের মা বাবার কাছে মাফ চেয়ে আত্মহত্যা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থী। গতকাল শুক্রবার আনুমানিক রাত তিনটার দিকে খাগড়াছড়ির রামগড়ে নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে প্রত্যক্ষদর্শীদের ধারণা। আত্মহত্যা করা ওই শিক্ষার্থীর নাম নাইমুল হাসান মিশন। তিনি চবি রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আত্নহত্যা করা মিশনের মায়ের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, নাইমুল আনুমানিক রাত ৩টার পরে নিজ রুমে সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেছিয়ে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে রাত ২টার দিকে তিনি রুম থেকে বের হয়ে মা ও ভাইকে দেখে আসেন। পরে পানি খেয়ে আধা ঘণ্টা ঘরের বাইরে অবস্থান করেন। এরপর নিজ রুমে এসে আত্মহত্যা করেন। পরে তার মা ফজরের নামাজ পড়তে উঠলে ছেলের মৃতদেহ ঝুলে থাকতে দেখেন।

তার রুমে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। যেখানে তিনি উল্লেখ করেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার বেঁচে থাকার জন্য কোনো ইচ্ছা নেই। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ডারউইন বলেছিলেন, Survival of the fittest. But I not even fit. আমার জন্য কেহ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিয়েন।’

বাবা মার কাছে ক্ষমা চেয়ে আরও লিখেন, ‘আম্মু আমাকে মাফ করে দিয়েন। লিমনের খেয়াল রাখিয়েন। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন। আমি পারিনি তাই ক্ষমাপ্রার্থী।’

এ বিষয়ে রামগড় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে।’ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com