সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শীর্ষ ৩ অনুপ্রেরণীয় নারী নেতৃত্বের তালিকায় শেখ হাসিনা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ১৯৬ বার

কমনওয়েলথভুক্ত ৫৪টি দেশের সরকার প্রধানদের মধ্যে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন অনুপ্রেরণীয় নারী নেতার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২১’ উপলক্ষে দেওয়া বিশেষ ঘোষণায় মহামারি চলাকালীন সফলভাবে নেতৃত্ব দেওয়া শীর্ষ তিন নারী নেতার নাম ঘোষণা করেন কমনওয়েলথের মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি। তারা হলেন— বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি।

কমনওয়েলথের মহাসচিব বলেন, ‘আমি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে তিনজন বিস্ময়কর নারী নেতৃত্বের কথা উল্লেখ করতে চাই, যারা কোভিড-১৯ মহামারি চলাকালে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন এবং যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করেছেন। তারা হলেন— নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোটলি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

তিনি বলেন, ‘আরও অনেক নারীর পাশাপাশি এই তিন নেতা আমাকে নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্যে সম্মিলিত সুন্দর ভবিষ্যত ও কল্যাণময় বিশ্ব গড়ে তোলার অনুপ্রেরণা যুগিয়েছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com