রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

স্ত্রীকে ৭ টুকরো করলেন স্বামী!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২২৩ বার

গাজীপুর সদর উপজেলার মনিপুরে রেহানা আক্তার নামের এক গৃহবধূর সাত টুকরো লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী জুয়েল আহমেদকে আটক করা হয়েছে। আজ  রোববার উপজেলার পৃথক তিনটি স্থান থেকে লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করা হয়।

নিহত রেহানা আক্তার সুনামগঞ্জের বিশ্বাম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের কচিরগাতি গ্রামের আব্দুল মালেকের মেয়ে এবং আটক জুয়েল একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

জুয়েলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জয়দেবপুর থানার উপপরিদর্শক মো. রাকিবুল ইসলাম জানান, রেহানা ও জুয়েল সম্পর্কে বিয়াই-বিয়াইন। দুবছর আগে পালিয়ে বিয়ে করে গাজীপুরের মনিপুর এলাকায় জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকা শুরু করেন তারা। গত বৃহস্পতিবার পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেন রেহানা। ফেঁসে যাওয়ার ভয়ে রেহানার মৃতদেহ ৭ টুকরো করে বস্তায় ভরে বাড়ির আশে-পাশে ফেলে রাখে জুয়েল।

এ বিষয়ে পুলিশ পরিদর্শক নাজমুল হুদা জানান, স্থানীয়রা ফোন দিয়ে ঘটনা সম্পর্কে অবগত করার পর স্বামীকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতো ভাড়া বাড়ির আশে-পাশে তল্লাশি চালিয়ে লাশের সাতটি খণ্ড উদ্ধার করা হয়। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com