বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের মসজিদে ভয়াবহ বন্দুক হামলা লাইভ করার অভিযোগে কিশোরীর বিরুদ্ধে হত্যা মামলা টাইমস স্কয়ারে পুলিশের গুলি: ছুরিকাঘাতে একজন নিহত, গুলিতে নারীও নিহত ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

যুক্তরাষ্ট্রে সামরিক কমান্ডের নেতৃত্বে ২ নারী জেনারেলের নাম ঘোষণা বাইডেনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৩২ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার মার্কিন সামরিক কমান্ডের নেতৃত্বে দুই নারীর নাম ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এ ধরণের সিনিয়র পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা হবেন কেবলমাত্র দ্বিতীয় ও তৃতীয় নারী।

খবরে বলা হয়, সামরিক বাহিনীর সর্বোচ্চ চার তারকা জেনারেলের র‌্যাঙ্ক পাওয়া একমাত্র নারী মার্কিন বিমান বাহিনীর জেনারেল জ্যাকুয়েলিন ভন ওভোস্ট ট্রান্সপোর্টেশন কমান্ডের (ইউএসট্র্র্র্র্র্র্রান্সকম) নেতৃত্ব দেয়ার মনোনয়ন পেয়েছেন।

তিন তারকা সেনা জেনারেল লরা রিচার্ডসন সাউদার্ন কমান্ডের (সাউথকম) নেতৃত্ব দেয়ার মনোনয়ন পেয়েছেন। এ কমান্ড সেন্ট্রাল ও ল্যাটিন আমেরিকার দায়িত্ব পালন করে। এছাড়া তিনি তার চার তারকা পদ মর্যদা গ্রহণ করবেন।

সিনেট তাদের মনোনয়ন নিশ্চিত করলে ভন ওভোস্ট ও রিচার্ডসন লোরি রবিনসনের স্থলাভিষিক্ত হবেন। রবিনসন হলেন মার্কিন সামরিক কমান্ডের হাল ধরা প্রথম নারী। তিনি ২০১৮ সালে অবসর গ্রহণের আগে নর্দার্ন কমান্ডের (নর্থকম) নেতৃত্ব দেন।

মার্কিন সামরিক বাহিনীর ১১টি কমান্ডস রয়েছে। চার তারকা বিশিষ্ট জেনারেলরা এসব কমান্ডের নেতৃত্ব দিয়ে থাকেন।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com