রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

করোনায় মারা গেলেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ১৯২ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মাহমুদ উস সামাদ চৌধুরী কায়েস (৬৮)। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এ বিষয়টি নিশ্চিত করেছেন এমপির একান্ত সচিব জুলহাস আহমেদ। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে গত ৭ মার্চ জ্বর-কাশি নিয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন তিনি। পরে করোনা পজিটিভ রিপোর্ট আসে। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় হাসপাতালে ভেন্টিলেশন বিভাগে। প্রায় পাঁচ দিন চিকিৎসার পর শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।

যুক্তরাজ্যের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও যুক্তরাজ্যভিত্তিক টিভি ‘চ্যানেল এস’-এর চেয়ারম্যান ছিলেন মাহমুদ উস সামাদ চৌধুরী কায়েস। সাত ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com