রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাকবিতণ্ডার জেরে ককটেল নিক্ষেপ, উড়ে গেল মাথার খুলি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ১৯০ বার

আলু বহনকারী ট্রলি চালানোকে কেন্দ্র করে মুন্সীগঞ্জের চরাঞ্চলে ককটেল হামলায় মাথার খুলি উড়ে গিয়ে জালাল বেপারী (৪৮) নামের একজন নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে সদর উপজেলার চরাঞ্চলের মোল্লাকান্দি ইউনিয়নের নতুন আমঘাটা গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত জালাল বেপারী নতুন আমঘাটা গ্রামের মৃত গনি বেপারীর ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। এ ঘটনায় অপর এক যুবক গুরুতর আহত হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার আলু বহনকারী ট্রলি চালানোকে কেন্দ্র করে স্থানীয় সেন্টু মেম্বর বাহিনীর খালেক শেখ, শিপন, স্বপন, দেলু, হারুন, আলমগীরের সঙ্গে কথা কাটাকাটি হয় নিহত জালাল বেপারীর। সেই ঘটনাকে কেন্দ্র করে আজ শনিবার দুপুরে আলুর ট্রলি নামানোর সময় অর্তকিত ককটেল হামলা চালায় সেন্টু মেম্বরের ২০-২৫ জন লোকজন। এ সময় একটি ককটেল জালাল বেপারীর মাথায় আঘাত করা হলে তার মাথার খুলি উড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহাফুজ আফজাল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের  দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com