রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

পাহাড়ে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা, আরেকজনকে কুপিয়ে জখম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ১৮১ বার

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে মো. জুবাইয়ের (২১) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. জলিল নামে আরেক রোহিঙ্গা যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন’র (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম।

নিহত জুবাইয়ের নয়াপাড়া ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে। তিনি সালমান শাহ গ্রুপের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা।

এপিবিএন থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যাম্পের অভ্যন্তরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুতিয়া গ্রুপ ও সালমান শাহ গ্রুপের মধ্যে বিরোধ চলছে। মূলত, এ দুই গ্রুপ ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ বাণিজ্যে লিপ্ত। এলাকাভিত্তিক আদিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। গতকাল শনিবার মধ্যরাতে পুতিয়া গ্রুপের লোকজন সালমান শাহ গ্রুপের জুবাইয়েরকে তুলে নিয়ে পাশের পাহাড়ে গুলি করে হত্যা করে। পরে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের মো. জলিলকে কুপিয়ে জখম করে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টেকনাফ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন’র (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, ‘দুই গ্রুপের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ক্যাম্পে থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com