শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

শিকাগোয় গুলিতে দুজন নিহত, আহত ১৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ২৬১ বার

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি পার্টিতে বন্দুকধারীদের হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। স্থানীয় সময় গতকাল রোববার এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখান থেকে তারা আহতদের উদ্ধার করে। ভোর পৌনে ৫টার দিকে হামলাটি হয়। গুলিবিদ্ধ সবার বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে।

পুলিশ জানায়, সাউথ সাইড লোকালয়ে রাতভর চলছিল পার্টি। সেখানে ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন ৭ জনের অবস্থা সংকটাপন্ন। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ হামলার সঙ্গে ঠিক কতজন জড়িত ছিল- সেটা নিশ্চিত করেনি নিরাপত্তা বাহিনী। কারণ সম্পর্কেও কিছু জানায়নি। এখনও কাউকে গ্রেপ্তার করার খবর জানায়নি শিকাগো পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরেই এ গোলাগুলি হয়ে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com