রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

১৭ মার্চ সারাদেশে দোকান-মার্কেট বন্ধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ১৬৬ বার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশব্যাপী দোকান ও মার্কেট (শপিংমল) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

দোকান মালিক সমিতি এ সিদ্ধান্ত নিয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন সংগঠনের সভাপতি মো: হেলাল উদ্দিন ও মহাসচিব মো: জহিরুল হক ভূঁইয়া।

সভাপতি জানান, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মার্চ সারাদেশের সব দোকান ও শপিংমল বন্ধ থাকবে। তবে হোটেল, ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।

এ দিকে দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ দোকান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্ভব হলে মার্কেটগুলোতে আলোকসজ্জা করার জন্য সব দোকান মালিকদেরও অনুরোধ করা হয়েছে।

এ সংক্রান্ত সভায় অন্যান্যের মধ্যে সমিতির সভাপতি মো: হেলাল উদ্দিন, মহাসচিব মো: জহিরুল হক ভূঁইয়া, এফবিসিসিআইয়ের পরিচালক মো: আ: রাজ্জাক, আবু মোতালেব ও হাফেজ হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com