রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

কোস্টগার্ডের অভিযানে সাড়ে ১৮ কোটি টাকার বিদেশি কাপড় জব্দ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ১৭৩ বার

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় প্রায় ১৮ কোটি ৬১ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি কাপড় জব্দ করেছে কোস্টগার্ড। আজ সোমবার মংলার হারবাড়িয়ার চরাপুটিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, গতকাল রোববার বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি বেইজ মংলা কর্তৃক হারবাড়িয়ার চরাপুটিয়া খালসংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি কাপড় জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন চরাপুটিয়া খাল এলাকায় সন্দেহজনকভাবে একটি ট্রলারকে থামার জন্য সংকেত দেওয়া হলে ট্রলারটিতে থাকা চোরাকারবারীরা চরাপুটিয়ার খাল পাড়ে সুন্দরবনের ভিতরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ওই ট্রলার তল্লাশি করে ১৪ হাজার ৩৭৭ পিস বিদেশী শাড়ি, ১ হাজার ৩০৩ পিস লেহেঙ্গা, ৩৯৬ পিস থ্রি-পিছ এবং ৪৭৫ জোড়া জুতা জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ বিদেশি কাপড়ের আনুমানিক মূল্য ১৮ কোটি ৬০ লাখ ৮৪ হাজার টাকা।’

পরবর্তীতে জব্দকৃত মালামাল ও ট্রলারটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com