রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১৭০ বার

ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মিজান মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তবে তার মা বেদানা বেগমকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে হত্যাকাণ্ডের শিকার কামরুল নাহার লক্ষীর (৩৫) লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে লক্ষীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ধামরাইর রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা এলাকায় ঘটনাটি ঘটে। লক্ষীর লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামরাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, স্ত্রীকে হত্যার পর মিজান পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। কী কারণে হত্যাকাণ্ডটি তিনি ঘটিয়েছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। মিজামের মা বেদানা বেগমকে আটক করা হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com