বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

ফরিদুর রেজা সাগরকে ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৪৯ বার

চ্যানেল আই টেলিভিশন এবং ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজিং ডাইরেক্টর ফরিদুর রেজা সাগরকে ৩৫তম ফোবানা সম্মেলনে আমন্ত্রন জানিয়েছেন সম্মেলনের কনভেনার জি আই রাসেল। গত ১৩ সেপ্টেম্বর ফরিদুর রেজা সাগরের পক্ষে এই আমন্ত্রন পত্র গ্রহন করেন চ্যানেল আই টেলিভিশন নিউইয়র্ক প্রতিনিধি রাশেদ আহমেদ।

১৩ মার্চ শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৩৫তম ফোবানা সম্মেলনের টেলিভিশন মিডিয়া পার্টনার চ্যানেল আই প্রতিনিধি রাশেদ আহমেদ এবং প্রিন্ট মিডিয়া পার্টনার বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিন নিউইয়র্কে নির্বাহী সম্পাদক লাভলু আনসারের সাথে এক বৈঠকে অংশগ্রহন করেন ৩৫তম ফোবানা সম্মেলনের কনেভনার জি আই রাসেল। বৈঠকে সম্মেলনকে সফল করবার জন্য বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে চ্যানেল আই টেলিভিশন পরিচালক জহির উদ্দীন মাহমুদ মামুনকেও সম্মেলনে অতিথি হিসাবে আমন্ত্রন জানানো হয়। এছাড়াও বৈঠকে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বণ্যা এবং ফেরদৌস আরাকে ৩৫তম ফোবানা সম্মেলনে স্পন্সর করবার জন্য চ্যানেল আই টেলিভিশন এবং ইমপ্রেস টেলিফিল্মের ম্যানেজিং ডাইরেক্টর ফরিদুর রেজা সাগরের প্রতি অনুরোধ জানানো হয়। উল্লেখ্য, চ্যানেল আই টেলিভিশন এবং বাংলাদেশ প্রতিদিন মিডিয়া পার্টনার হিসাবে ৩৫তম ফোবানা সম্মেলনের সাথে যুক্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com