বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২৩৮৬৫টি রাজনৈতিক মামলা প্রত্যাহার করা হয়েছে : আইনমন্ত্রী এক লাখ টন ডিজেল কিনছে সরকার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের নদ-নদীতে বেড়েছে পানি, বন্যার শঙ্কা দুই মাসের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের অস্বাভাবিক হারে বাড়বে তেলের দাম, কটাক্ষ ইরানি স্পিকারেরvvvvvvvvvvv ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ৮ কর্মকর্তা বদলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ‘ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে শত্রু হার্ট অ্যাটাক করতে পারে’ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাই না: প্রধানমন্ত্রী

নিউইয়র্কে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটিসহ কুইন্সের ২০টি সংগঠনের উদ্যোগে মেডিকেল ক্যাপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২৬৪ বার

এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটিসহ কুইন্সের ২০টি সংগঠনের উদ্যোগে নিউইয়র্কের এস্টোরিয়ার ব্রডওয়েস্থ কুইন্স লাইব্রেরীর সামনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলে এ কার্যক্রম। এতে সেবা নেন পাঁচ শতাধিক স্থানীয় বাসিন্দা। সেবার মধ্যে ছিল ফ্রি এন্ডিবডি টেস্ট, কভিড-১৯ ভ্যাকসিন অ্যাপয়েনমেন্ট এবং কাউন্সিলিং। এছাড়াও এই মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৫০০ জনের মতো নর-নারীকে ফ্রি এন্টিবডি টেস্ট ও সেবা দেয়ার পাশাপাশি ফ্রি মাস্ক, গ্লাভস, হ্যান্ড স্যানাটাইজার, ভিটামিন-সি ট্যাবলেট এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। পাশাপাশি করোনার ভ্যাক্সিন নেয়ার জন্য সাধারণ জনগনকে এপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয়া হয়।
অনুষ্ঠানে কুইন্স বোরো প্রেসিডেন্ট ডনোভান রিচার্ড, সিটি কাউন্সিলম্যান কনসাটাডিস কস্তা, ইন্সুরেন্স কোম্পানী সিনা’র চিফ অফ স্টাফ জোসেফ ডি মারিয়া, এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট কয়েস আহমেদ, উপদেষ্টা দেওয়ান সাহেদ চৌধুরী ও এনওয়াইপিডি ক্যাপ্টেন খন্দকার আবদুল্লাহ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র সাবেক উপদেষ্টা তোফায়েল চৌধুরী, সাবেক সভাপতি বদরুন খান মিতা, অ্যাসেম্বলি ম্যান অফিস-এর প্রতিনিধি আয়াত হোসাইন, মূলধারার রাজনীতিক হেনজপল, ভেনেসা জন হল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট আব্দুর রহমান, মিজানুর রহমান রুবেল, নাসের প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখিত কর্মসূচী চলাকালে কভিড সুরক্ষা সামগ্রী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও গ্লাভসও বিতরণ করা হয় সেবা গ্রহিতাদের মধ্যে। এই কর্মসূচী আয়োজনে ইন্সুরেন্স কোম্পানী সিনা, নিউইয়র্ক হেলথ হসপিটাল, মেট্রোপ্লাস মেডিকেল ইন্স্যুরেন্স, রিস স্যাটেলমেন্ট এবং ইন্ডিয়া হোমস সহ আরও অনেকে সহায়তা করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com