সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

রাজশাহীতে দুর্ঘটনার কবলে প্রশিক্ষণ বিমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ১৮৪ বার

রাজশাহীর তানোরে একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দুজন শিক্ষানবিশ পাইলট আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে তানোরের তালন্দ ইউনিয়নের লালপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত দুজন হলেন মবিন ও মাহফুজ।

জানা যায়, যান্ত্রিক সমস্যার কারণে প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করতে হয়।  এ সময় একটি আলুর ক্ষেতে (এস টি এ জি জি) বিমানটি পড়ে উল্টে যায়। তখন বিমানে থাকা দুজন শিক্ষানবিশ পাইলট আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজন পাইলটকে উদ্ধার করেন। তবে বিমানটি এখনো সেখানেই রয়েছে। দুর্ঘটনা কবলিত বিমানটি দেখতে ভিড় করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com