মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

তামিমদের ৯ উইকেটে হারালো শান্তরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ২১০ বার

১৪ দিনের কোয়ারেন্টিন শেষে নিউজিল্যান্ডে চলছে বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন। এরই ফাকে মঙ্গলবার নিজেদের মধ্যে ভাগ হয়ে একটি ওয়ানডে প্রস্তুতি ম্যাচ খেলেছে টাইগাররা। যেখানে তামিম একাদশকে ৯ উইকেটে হারিয়েছে নাজমুল হোসেন শান্ত একাদশ।

কুইন্স টাউনের জন ডেভিস ওভাল মাঠে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৩৩ রান করে তামিম একাদশ। জবাবে মাত্র এক উইকেট হারিয়ে ৪৬.৫ ওভারে জয়ের বন্দরে পৌঁছায় শান্ত একাদশ।

শান্ত একাদশের হয়ে ফিফটির দেখা পেয়েছেন তিনজন। সর্বোচ্চ ৫৯ রান করে স্বেচ্ছা অবসরে যান লিটন কুমার দাস। ৫৪ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহীম। বরাবর ৫০ করে লিটনের মতো সেচ্ছা অবসরে যান মেহেদি হাসান মিরাজ।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ৪০ রান, (স্বেচ্ছা অবসর)। ১৬ রানে অপরাজিত থাকেন অলরাউন্ডার সাইফউদ্দিন। বল হাতে তামিম একাদশের হয়ে একটি উইকেট পান মোস্তাফিজুর রহমান।

এর আগে ব্যাট করতে নেমে তামিম একাদশের হয়ে সর্বোচ্চ ৬৬ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ মিঠুন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রানে অপরাজিত থাকেন স্থানীয় খেলোয়াড় বেনজি চুলহানে। এ ছাড়া শেখ মেহেদী ৩৮, মাহমুদউল্লাহ রিয়াদ ৩৫, সৌম্য সরকার ২৮ ও নাঈম সেখ ১২ রান করেন।

বল হাতে নাজমুল একাদশের হয়ে ৪২ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার রুবেল হোসেন। সাইফউদ্দিন পান এক উইকেট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com