সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

কফি হাউসে নির্বাচনী উত্তাপ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ১৯৩ বার

পশ্চিমবঙ্গে ভোটের হাওয়ার চলমান দাপটের মধ্যে বিজেপি সমর্থকরা কলকাতার বিখ্যাত কফি হাউসে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। কফি হাউসের দোতলায় একটি পোস্টার সাঁটা ছিল- যেখানে লেখা রয়েছে ‘নো ভোটস টু বিজেপি’। এ নিয়েই গ-গোল। খবরে বলা হয় সোমবার বিকালে ‘মোদি পাড়া’ লেখা গেরুয়া রঙের টি-শার্ট পরা ৩০-৪০ জনের একটি দল জয় শ্রীরাম বলে কফি হাউসে প্রবেশ করে। এ সময় তারা পোস্টারে কালি মাখায় এবং বেশ কিছু পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে কফি হাউজে থাকা লোকজনের সঙ্গে তাদের তর্ক এবং হাতাহাতি শুরু হয়। তাদের বাধা দিতে গিয়ে কফি হাউসের কয়েকজন কর্মী আহত হয়েছেন। বিধানসভা ভোটের প্রচার শুরুর আগে থেকেই পশ্চিমবঙ্গে ‘নো ভোটস টু বিজেপি’ নামক পোস্টারে প্রচার চালাচ্ছে বিজেপি আরএসএস-এর বিরুদ্ধে বাংলা নামক একটি মঞ্চ। তারা গত ১০ মার্চ কলকাতায় মিছিল করেছে। প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, বিজেপির মুখপাত্র তেজিন্দর সিং বাগ্গা ওই হামলায় নেতৃত্ব দিয়েছেন। ষএনডিটিভি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com