রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন

মাটির ৬ ফুট নীচ থেকে নিখোঁজ ২ এনজিও কর্মকর্তার লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ১৭১ বার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এনজিও’র নিখোঁজ দুই কর্মকর্তা রাজিবুল ইসলাম (২৯) ও অভিজিৎ মালোর (২৮) গুম করা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর এলাকার ইউসূফ আলীর মুরগীর ফার্ম সংলগ্ন ইছামতি নদীর পাড়ের ছয় ফুট মাটির নিচ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

এসময় এনজিও কর্মকর্তাদের খুন করে লাশ গুম করার অভিযোগে জনি (২৫), ইউসূফ আলী (৩২) ও মনির হোসেন (৩০) নামে তিনজনকে গ্রেপ্তার করে ঢাকা জেলা পুলিশ ও ঢাকা উত্তর ডিবি পুলিশের বিশেষ দল।

নিহত এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলাম ফরিদপুর জেলার গৌরীপুর এলাকার গোলাম সারোয়ারের ছেলে এবং অভিজিৎ মালো একই জেলার নগরকান্দা উপজেলার আজিজা গ্রামের রণজিৎ মালোর ছেলে। তারা উভয়ে এনজিও সংস্থা এসডিসি’র চুড়াইন তালতলা শাখার মাঠ কর্মকর্তা ছিলেন।

গ্রেপ্তারকৃত জনি উপজেলার চুড়াইন ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মুকলেছুর রহমানের ছেলে, ইউসূফ আলী একই এলাকার আনিসের ছেলে এবং মনির হোসেন একই এলাকার আইয়ুব আলীর ছেলে।

এ ব্যাপারে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ দক্ষিণ) মো. হুমায়ূন কবির জানান, গত বছর ৫ ডিসেম্বর থেকে এনজিও কর্মকর্তা রাজিবুল ইসলাম নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ১৬ মার্চ একই এলাকার স্থলাভিশিক্ত এনজিও কর্মকর্তা অভিজিৎ মালো নামে আরেকজন কর্মকর্তা নিখোঁজ হন। থানায় মামলা হলে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনায় সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিমূলক তথ্য অনুযায়ী লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com