মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

গোপালগঞ্জে পৌঁছেছেন মোদি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ১৭৮ বার

গোপালগঞ্জে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শনিবার বেলা ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অভ্যর্থনা জানান। এর আগে সকালে সাতক্ষীরার শ্যমনগরের যশোরেশ্বরী কালিমন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা শেষে হেলিকপ্টারে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন মোদি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে নরেন্দ্র মোদিকে সঙ্গে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে পরিদর্শন করবেন।

এরপর ভারতের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ভবনের পাশে একটি বকুল ফলের গাছে চারা রোপন করবেন। পরে ভারতের প্রধানমন্ত্রী কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ীতে যাবেন। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করবেন এবং মতুয়া নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে শনিবার সকালেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছান। ঢাকা থেকে হেলিকাপ্টার যোগে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন। সকাল ১০ টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছান তিনি।

তার আগে সকাল ৮টা ৪৫ মিনিটে শ্যামনগরের উদ্দেশে হেলিকপ্টারযোগে ঢাকা ছাড়েন নরেন্দ্র মোদি। শ্যামনগরে সাড়ে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা করেন তিনি। পরে সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। কোনো বিদেশি সরকার প্রধান হিসেবে সাতক্ষীরায় প্রথমবার আসেন নরেন্দ্র মোদি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com