বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

বাংলাদেশিদের যুক্তরাজ্য প্রবেশে নিষেধাজ্ঞা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৯২ বার

বাংলাদেশে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশিদের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, কেনিয়া এবং ফিলিপিন্সের নাগরিকরাও আপাতত যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। আগামী ৯ এপ্রিল থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। এ সময়ের আগে যারা এই দেশগুলো থেকে যাত্রা শুরু করেছে কিংবা ট্রানজিট করেছে তাদেরও যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হবে না বলে ব্রিটিশ সরকারের পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে।

বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর শিক্ষার্থী আসছে যুক্তরাজ্যে। তাই ব্রিটিশ সরকারের নতুন নিয়মে বিপদে পড়তে চলেছেন তারা। কারণ যেসব মানুষ এরই মধ্যে যুক্তরাজ্যে প্রবেশের সব ধরনের প্রস্তুতি নিয়েছিল তাদের কী হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ ছাড়া দেশটিতে বসবাসকারী যেসব বাঙালি এখন বাংলাদেশে অবস্থান করছেন তারাও নতুন নিয়মের কারণে যুক্তরাজ্যে ফিরতে পারবেন না।

বাংলাদেশে গত এক সপ্তাহ ধরে করোনা পরিস্থিতি ভয়াবহভাবে বেড়ে গেছে। প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু। অন্যদিকে যুক্তরাজ্যে কমতে শুরু করেছে আক্রান্ত রোগীর সংখ্যা। তাই নতুন করে যাতে যুক্তরাজ্যে আবার করোনা হানা না দেয় সে জন্যই এমন উদ্যোগ নিয়েছে ব্রিটিশ পরিবহন মন্ত্রণালয়। করোনা শুরুর পর থেকে এই প্রথম বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য।

গত ডিসেম্বর থেকে করোনার নতুন ধরন ছড়িয়ে পড়েছিল গোটা যুক্তরাজ্যে। সে সময় দেশটিতে যখন করোনায় হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে তখনো বাংলাদেশ তাদের সীমান্ত নিয়ন্ত্রণ করেনি বা যুক্তরাজ্যের মানুষদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়নি। এ কারণেই করোনা বাংলাদেশে নতুনভাবে প্রবেশ করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ডিসেম্বর থেকে যদি সীমান্ত নিয়ন্ত্রণ করা হতো তা হলে বর্তমানে বাংলাদেশ যে করোনার ভয়াবহতার মধ্য দিয়ে যাচ্ছে তা দেখতে হতো না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com