শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মেডিকেলের এমবিবিএস ফাইনাল পরীক্ষা স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ২৯৭ বার

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব মেডিকেল কলেজের এমবিবিএস চূড়ান্ত পেশাগত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল রোববার থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ৪ এপ্রিল থেকে অনুষ্ঠেয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল মেডিকেল কলেজের ফাইনাল পেশাগত এমবিবিএস নভেম্বর-২০২০ এবং জানুয়ারি-২০২১ পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

তবে প্রথম ও দ্বিতীয় পেশাগত এমবিবিএস মে-২০২০ এবং নভেম্বর-২০২০ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে যথারীতি চলবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com