সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

করোনায় মৃত্যু আরও ৫৮ জনের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ এপ্রিল, ২০২১
  • ১৯২ বার

দেশে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে একদিনে ৫৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও ৫ হাজার ৬৮৩ জন মানুষ।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, একদিনে করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৪৮টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৬৮৩ জনের। পরীক্ষার অনুপাতে শনাক্ত হয়েছে ২৩ দশমিক ১৫ শতাংশ। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত একদিনে করোনায় মৃত্যু হয়েছে আরও ৫৮ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ২১৩ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৩৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com