রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১৭২ বার

লালমনিরহাটের আদিতমারীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে জাহিদুল ইসলাম (৩৩) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

জাহিদুল ইসলাম উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মরিচবাড়ি গ্রামের আব্দুস সালামের ছেলে। তিনি ভেলাবাড়ি নুরানী মাদরাসার প্রতিষ্ঠাতা ও শিক্ষক এবং চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার সাবেক ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান,শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির ছবি বিকৃত করে নিজের ফেসবুক পেজে শেয়ার দেন জাহিদুল। বিষয়টি সংশ্লিষ্টদের নজরে আসলে অভিযান চালিয়ে বুধবার রাতে ভেলাবাড়ি নুরানী মাদরাসা থেকে তাকে আটক করে পুলিশ। পরে গ্রেপ্তার দেখানো হয় তাকে।

আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় গ্রেপ্তার জাহিদুলের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে থানায় মামলা দায়েরের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com