সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১৯৯ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যযন্ত এক দিনে সর্বোচ্চ ৭৪ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৫৪ জনের। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৯ হাজার ৫২১ জন। আর মোট শনাক্ত হয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।

গত২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৩২৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ১৯৩টি নমুনা। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৯ লাখ ১৫ হাজার ৭৫৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৬৫ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com