সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আমি চারটি বিয়ে করলে কার কী?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ১৮৭ বার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, একাধিক বিয়ে করা শরিয়ত সম্মত বৈধ অধিকার। আমি চারটি বিয়ে করলে কার কী এসে যায়। আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে এ কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, ‘প্রিয় দেশবাসী, আমি একাধিক বিয়ে করেছি, শরিয়তে ইসলামে একজন মুসলিম পুরুষকে চার চারটি বিয়ে করা অনুমতি প্রদান করা হয়েছে। দেশীয় আইনেও চার বিবাহ করার প্রতি কোনো নিষেধাজ্ঞা বা কোনো ধরনের অনুৎসাহ নেই। কাজেই আমি যদি চারটি বিবাহ করি, তাহলে এতে কার কী?’

হেফাজতে ইসলামের নেতা বলেন, ‘আমি একাধিক বিয়ে করেছি এবং সেই একাধিক বিবাহ করা আমার শরিয়ত সম্মত বৈধ অধিকার। সেটি আমার নাগরিক অধিকার। যদি আমার একাধিক বিবাহের ওপর কোনো অভিযোগ বা আপত্তি থাকে, সেটি থাকবে আমার পরিবারের, সেটি থাকবে আমার স্ত্রীদের। আমি একাধিক বিয়ে করে যদি আমার স্ত্রীদের কোনো অধিকার থেকে বঞ্চিত করে থাকি, তাহলে তারা অবশ্যই আমার বিরুদ্ধে কথা বলতেন বা অভিযোগ দায়ের করতেন। কিন্তু আজ পর্যন্ত কেউ কি দেখাতে পারবে যে, আমার কোনো স্ত্রী কোথাও আমার বিরুদ্ধে এতটুকু অভিযোগ কোথাও করে যে, আমি তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছি। ’

মামুনুল হক আরও বলেন, ‘আমার স্ত্রীদের অধিকার নিয়ে, আমার স্ত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে তাদের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক কী ধরনের হবে, কোন স্ত্রীর সাথে আমার সম্পর্ক পরিধি আমি কতটুক পর্যন্ত জানাব, আর কতটুকু পর্যন্ত জানাব না-সেটা আমার ব্যক্তিগত এখতিয়ার। আমার এই ব্যক্তিগত এখতিয়ারকে লঙ্গন করে যারা এ বিষয়ে আমার ব্যাপারে কোনো ধরনের আক্রমনাত্মক আচরণ করেছেন, আমি মনে করি তারা সকলেই আমার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করেছেন এবং আমার নাগরিক অধিকারকে ক্ষুণ্ন করেছেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com