মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে ভয়ঙ্কর ঝড়ের আঘাত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৫৬ বার

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় উপকূলে তীব্র ঝড় আঘাত হেনেছে। এতে অন্তত একজনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ঝড়ের তাণ্ডবে উপড়ে গেছে গাছপালা, বাড়িঘর ধ্বংস হয়েছে এবং যানবাহন উল্টে গেছে। কর্তৃপক্ষ শনিবার এ কথা জানায়।

উপসাগরীয় উপকূল সংলগ্ন ফ্লোরিডা, মিসিসিপি, আলাবামা ও লুইজিয়ানার লাখ লাখ লোক ঝড়ের তাণ্ডবের শিকার হয়েছে। সেইন্ট ল্যান্ড্রি পারিশ এলাকায় ভয়ঙ্কর ঝড়ের আঘাতে এক ব্যক্তি মারা গেছে এবং অন্তত সাতজন আহত হয়েছেন। সড়কে অনেক গাড়ি উল্টে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানায়।

একটি গাছ উপড়ে কাড্য পারিশ এলাকার ভ্রাম্যমাণ ঘরের ওপর পড়লে এটি আংশিক ধ্বংস হয় এবং ৪৮ বছর বয়সী এক ব্যক্তি মারা যান।

এদিকে আবহাওয়া বিভাগ প্রবল বৃষ্টিপাতের বিষয়ে সতর্ক করেছে। এতে আকস্মিক বন্যা দেখা দেয়ারও আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com