রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন

সন্তানদের হত্যার ভয় দেখিয়ে বিধবাকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ১৬৩ বার

সন্তানদেরকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে মারা ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গাজীপুরে এক বিধবা নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নয়ন কুমার ঘোষ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নয়ন দিনাজপুরের বিরগঞ্জ থানার বাসিন্দা।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, স্থানীয় নাওজোর এলাকার বাসিন্দা ওই নারীর স্বামী তিন সন্তান রেখে প্রায় দুই বছর আগে মারা গেছেন। স্বামীর রেখে যাওয়া বাড়ি ভাড়া ও ব্যবসার আয়ে তাদের সংসার চলে। গত ২৮ জানুয়ারি তার বাসার তৃতীয় তলার ভাড়াটিয়া নয়ন ভাড়া দেওয়ার কথা বলে ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন। পরবর্তীতে মেয়েদের অ্যাসিড দিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি ও ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেন। লোকলজ্জার ভয়ে ওই নারী কাউকে কিছু বলতে পারেননি।

ভুক্তভোগী নারী আরও জানান, এক সময় নয়ন তার কাছে ২০ লাখ টাকা দাবি করেন। বাধ্য হয়ে স্বামীর রেখে যাওয়া ট্রাক দুটি বিক্রি করে ২০ লাখ টাকা নয়নের হাতে তুলে দেন। বেশ কিছুদিন পর নয়ন বাড়ি বিক্রি করে তাকে ৫০ লাখ টাকা দিতে বলেন। এরপর গত ৯ এপ্রিল মধ্যরাতে আবারও ধর্ষণ করেন তাকে। এ ঘটনায় তিনি বাসন থানায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বাসন থানার পরিদর্শক (এসআই তদন্ত) মিজানুর রহমান জানান, গতকাল রোববার বিকেলে অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিনই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com