শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

এবার করোনা কেড়ে নিল অভিনেতা এসএম মহসীনকে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৪৩ বার

দেশের গুণী অভিনেতা এসএম মহসীন মরা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ৯টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি …রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে বাসেদ মহসীন। জানা গেছে, আজ বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এসএম মহসীন।

৭৩ বছর বয়সী এ অভিনয়শিল্পী সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। ফেরার পরবর্তীতে তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা প্রথমে একটি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে পরবর্তীতে ইমপালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে এই অভিনেতাকে নেওয়া হয় বারডেম হাসপাতালে। সেখান থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

এসএম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন তিনি। দীর্ঘদিন তিনি চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তিনি ২০১৮ সাল থেকে বাংলা একাডেমির একজন সম্মানিত ফেলো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com