বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

সব সময়ই হারানো ভয় কাজ করছে : হিমি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ২৩৫ বার

চলতি প্রজন্মের জনপ্রিয় মডেল-অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। একাধিক নাটক ও বিজ্ঞাপনের কাজ নিয়ে ক’দিন আগেও দারুণ ব্যস্ত ছিলেন তিনি। লকডাউনের কারণে আপাতত কাজ করছেন না এই অভিনেত্রী।

হিমির ভাষ্য, ‘করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কেবল বাড়ছেই। শোবিজের কিংবদন্তিরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। বিষয়গুলো মেনে নিতে কষ্ট হচ্ছে। নিজের মধ্যে সব সময়ই হারানো ভয় কাজ করছে।’ সঙ্গে যোগ করে এই অভিনেত্রী বলেন, ‘লকডাউনে কাজ বন্ধ রেখেছি। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাসায় আছি। বেশ কিছু কাজের শুটিং ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে সব বন্ধ করতে হয়েছে।’

লকডাউনের আগে কি কাজ করা হয়েছে জানতে চাইলে হিমি বলেন, ‘সোহাগ কাজীর সাত পর্বের ঈদ ধারাবাহিক “চোরের উপর বাটপারি”র শুটিং শেষ করেছি। দুটি খণ্ড নাটকের কাজ করেছ। নাম “চুপি চুপি প্রেম” ও “তোমায় দেখে মায়া বাড়ে”। নাটক দুটিতে আমার বিপরীতে আছেন আরোশ। এছাড়া মোশাররফ করিম ভাইয়ের সঙ্গে একটি খণ্ড নাটকে কাজ করেছি। নাম “বিজ্ঞাপন”। পাশাপাশি আরও কিছু কাজ করা হয়েছে।’

সিনেমায় কাজ করার প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘মনের মতো গল্প, চরিত্র পেলে অবশ্যই সিনেমায় কাজ করবো। সিনেমা বড় বিষয়, প্রস্তুতিরও একটা ব্যাপার আছে। আমি ভালো কিছুর মাধ্যমে বড় পর্দায় আসতে চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com