বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে চ্যাটজিপিটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সংসদে প্রধানমন্ত্রী’ ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ

কলকাতায় ফিরে অসুস্থ শাকিবের নায়িকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ২১৬ বার

‘অন্তরাত্মা’ ছবির সুবাদে গত মার্চের প্রায় পুরোটা সময়ই বাংলাদেশ ছিলেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক। কাজ শেষ করে চলতি মাসের শুরুতে কলকাতা হয়ে মুম্বাই ও হায়দরাবাদে যাওয়ার কথা ছিল এই নায়িকার। কারণ বাংলাদেশি ছবির পর বলিউড ও দক্ষিণ ভারতীয় দুটি ছবিতে অভিনয়ের কথা ছিল তার। তবে তা আর হয়নি। কলকাতা ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি। তাই আপাতত বাসায়ই বিশ্রাম নিচ্ছেন এই তারকা।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে দর্শনা বলেন, ‘গত মাসে শাকিব খানের সঙ্গে “অন্তরাত্মা” ছবির শুটিং করেছি। দারুণ অভিজ্ঞতা ছিল সেটা। এরপর কলকাতা ফিরেই শরীরটা খারাপ করলো। তাই বাসাতেই বিশ্রাম নিচ্ছি। এছাড়া কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় আপাতত আর শুটিং করছি না।’

এদিকে, ‘অন্তরাত্মা’র শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে দর্শনা বণিককে। সোহানি আলমের গল্পে এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন।

এদিকে, দর্শনা দীপংকর দীপন পরিচালিত ‘অপারেশন  সুন্দরবন’ ছবিতেও অভিনয় করেছেন। এটি মুক্তির অপেক্ষায় আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com