মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

লকডাউনে ক্ষতিগ্রস্ত দুঃস্থ-দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ১৮০ বার

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ফের লকডাউন দিয়েছে সরকার। প্রথমে সাত দিনের সর্বাত্মক লকডাউন দেওয়া হয়। সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়। পর পর দেওয়া চলাচল নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে পড়েছে বহু দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষজন। এবার তাদের সহায়তার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য গণমাধ্যমকে জানান।

ইহসানুল করিম বলেন, ‘করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

গত বছর দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে সারা দেশে লকডাউন শুরু হয়। পরবর্তীতে তা সাধারণ ছুটি হিসেবে বাড়তে থাকে। ধাপে ধাপে ছুটি বাড়তে থাকে। এ সময় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যা জিডিপির প্রায় ২ দশমিক ৫২ শতাংশ ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com