রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

এবার পরিচয়পত্র পাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ২৪৬ বার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের পরিচয়পত্র ইস্যুর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। গতকাল অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের স্বাক্ষর করা এ সংক্রান্ত নির্দেশনা বিভাগীয় পরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, থানা শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের দৈনন্দিন চলাচলসহ বিভিন্ন কাজে দাপ্তরিক পরিচয়পত্রের ব্যবহার হয়ে থাকে। পরিচয়পত্র না থাকায় সংশ্লিষ্টদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয়। এ অবস্থায় কর্মরত সব শিক্ষক ও কর্মচারীকে পরিচয়পত্র প্রদান এবং কর্মক্ষেত্রসহ দৈনন্দিন চলাচলের ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

নির্দেশনায় আরও বলা হয়, প্রধান ও সহকারী শিক্ষকদের পরিচয়পত্র ইস্যু করবেন সংশ্লিষ্ট উপজেলা/থানা শিক্ষা অফিসার। অফিস প্রধানরা তার অফিসে কর্মরত সবার এবং প্রযোজ্য ক্ষেত্রে তার অধস্তন অফিস প্রধানের পরিচয়পত্র প্রদান করবেন। কর্মস্থল ও বাসস্থানের বাইরে দৈনন্দিন কাজে সংশ্লিষ্টরা সার্বক্ষণিক পরিচয়পত্রসহ চলাফেরা করবেন।

পরিচয়পত্রের নমুনায় ছবি সংবলিত অংশে পদবিসহ শিক্ষক ও কর্মচারীর নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও থানার নাম উল্লেখ থাকতে হবে। আর বিপরীত অংশে শিক্ষক-কর্মচারীর নাম, বিদ্যালয়ের নাম, জেলা ও থানার নাম, জন্ম তারিখ, ব্যক্তিগত মোবাইল নম্বর, রক্তের গ্রুপ, জরুরি যোগাযোগকারীর নাম, পদবি ও মোবাইল নম্বর, উপজেলা/থানার নাম উল্লেখ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com