রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

জলবায়ু সম্মেলনে নতুন প্রযুক্তির উদ্ভাবন ও ব্যবহারের গুরুত্ব বিশ্ব নেতাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ২৭৩ বার

হোয়াইট হাউজের উদ্যোগে ‘লিডার্স সামিট অন ক্লাইমেট’ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার বৈঠকে কার্বন নিঃসরণ কমানোর সাথে সাথে পরিবেশ বান্ধব প্রযুক্তির উদ্ভাবন, বিকাশ ও ব্যবহারের ওপরে গুরুত্ব দেয়া হয়। পরিবেশ বান্ধব নানা প্রযুক্তি উদ্ভাবনের মধ্যদিয়ে বিনিয়োগ বাড়িয়ে মজবুত অর্থনীতি গড়ার বিষয়টির দিকে বিশেষ দৃষ্টি দেন বিশ্ব নেতারা।

প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরি বলেন, ‘আগেই আমরা রাষ্ট্রপ্রধান, মন্ত্রীমহোদয়, বিনিয়োগকারী ও বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে নতুন পদক্ষেপ ও প্রতিশ্রুতির কথা শুনেছি, যা অত্যন্ত আশাব্যঞ্জক।’ তিনি বলেন, একে নতুন দিগন্তের শুরু বলা যায়। কারণ বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫-এর মধ্যে রাখতে বিশ্ব এখন বদ্ধপরিকর।
জন কেরি আরো বলেন, ‘অনেক দেশ যারা অত্যন্ত ঝুঁকিতে রয়েছে, যেসব দেশের ইতোমধ্যে অভিজ্ঞতা হয়েছে নজীরবিহীন বন্যা, ঝড়, খরা ও আরো অনেক কিছুরর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা এই চ্যালেঞ্জ মোকাবিলায় যে দৃঢ় পদক্ষেপ নিতে চলেছে তা আমাদের অনুপ্রাণিত করে।’

বৈঠকে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি তার বিকাশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের পেনসেল্ভানিয়া রাজ্যের লক হ্যাভেন বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালেকুজ্জান বিস্তারিত আলোচনা করেন।

সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com