বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি ভয়ংকর সেপ্টেম্বর দেউলিয়া ঘোষণা চান ১৯৭ ঋণখেলাপি কাউন্সিলর একরাম হত্যা : হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

বিএনপি নেতা খায়রুল কবির খোকন আটক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ৪৫৬ বার

বিএনপির যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে হাইকোর্ট গেট থেকে পুলিশ তাকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের এডিসি এইচ এম আজিমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আটকের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

বিএনপির দলীয় সূত্রে চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার আটকের বিষয়টি নিশ্চত করেছেন। তিনি নয়া দিগন্তকে বলেন, আজ সকালে হাইকোর্ট এলাকা থেকে আমাদের দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার হাইকোর্টের সামনে বিএনপির বিক্ষোভের সময় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতে শাহবাগ থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা খাইরুল কবির খোকনকে গ্রেফতার করা হয়েছে। ওই দিন ২৭ জনের নাম উল্লেখসহ পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৫০১ জনের নামে মামলা দায়ের করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com