বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ২৪ ঘণ্টার ব্যবধানে স্বর্ণের দাম ফের কমল রাজধানীর পাম্পে ফিরেছে স্বস্তি, তিন কারণে কেটেছে তেলের সংকট হরমুজ প্রণালি খুলতে তেহরানের তাগিদ তদন্তের মুখোমুখি হতে যাচ্ছে চ্যাটজিপিটি সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ সংসদে প্রধানমন্ত্রী’ ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব

আলাদা থাকছি, এখনো বিচ্ছেদ হয়নি : ন্যানসি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২১৫ বার

ভেঙে যাচ্ছে ন‌্যান‌সি-জায়েদের সংসার-এমন গুঞ্জন শো‌বিজ পাড়ায় বহু দিনের। অব‌শে‌ষে বিষয়টি নিয়ে জন‌প্রিয় কন্ঠ‌শিল্পী ন্যানসি। গতকাল শনিবার এই তারকা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানান, দ্বিতীয় স্বামী জায়েদ ও তিনি দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তবে এখনো তাদের বিচ্ছেদ হয়নি। ফেসবুকের লেখাটি ন্যানসি নিজেই লিখেছেন বলেও  নিশ্চিত করেছেন।

ন্যানসি লেখেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু, কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয়ভাবে বলবো না-আমরা আজীবন বন্ধু থেকে যাব। কিছু বৈরি সম্পর্ক তৈরি না হলে নিশ্চয়ই আলাদা থাকতাম না!’

তিনি আরও লেখেন, ‘কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যাঁ, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেওয়া হবে। তারপর নতুন জীবনে কী করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছি না, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না। আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন। জীবন থেমে থাকে না, নিশ্চিত নতুন করে পথচলা শুরু করবো। তবে এটাও নিশ্চিত-আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন। বহিরাগত দের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ।’

উল্লেখ‌্য, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন‌্যান‌সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা। জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com