রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

দ্য হেগে ৩ শিশুর ওপর ছুরি হামলা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪২৭ বার

দ্য হেগের প্রধান শপিং স্ট্রিটে শুক্রবার তিন শিশুর ওপর ছুরি হামলা চালিয়েছে এক ব্যক্তি। ব্ল্যাক ফ্রাইডের ছাড়ে লোকজন কেনাকাটা করার সময় এ হামলা চালানো হয়। ওই হামলাকারীকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে ডাচ পুলিশ। এএফপি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, নগরীর কেন্দ্রস্থলে একটি ডিপার্টমেন্ট স্টোরে এ ঘটনার পর ওই পুরুষ হামলাকারী সেখান থেকে পালিয়ে যায়। এই ছুরি হামলায় ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে এক নারী পুলিশ মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএনপি’র খবরে বলা হয়, ‘আমরা এ হামলার ঘটনায় সেখানের সব ফুটেজ সংগ্রহ করছি।’

পুলিশ জানায়, ছুরি হামলায় আহত তিনজনেই শিশু। তবে তাদের বয়স উল্লেখ করা হয়নি। ছুরিকাহত হওয়ার পর তাদের হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাদের বাসায় যাওয়ার অনুমতি দেয়া হয়।

নগরীর বৃহত্তম শপিং এলাকা গ্রট মার্কস্ট্রাটে হাডসন’স বে’র ডিপার্টমেন্ট স্টোরে এ হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com