রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

বিয়ে না করলে ‘আত্মহত্যার হুমকি’ তরুণীর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ১৭৩ বার

এবার ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা সেই তরুণী। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে লাইভে এসে এই হুমকি দেন তিনি।

লাইভে এসে ওই তরুণী বলেন, ‘জসীম উদ্দীন তাকে বিয়ে করুক। তাহলে তিনি তাৎক্ষণিক মামলা তুলে নিবেন। তবে বিয়ে না করলে বা জসীমের শাস্তি না হলে তিনি আত্মহত্যার হুমকি দেন। মুহূর্তেই ভাইরাল হয় তার সেই লাইভ ভিডিও।’

১২ মিনিট ৩৩ সেকেন্ডের ওই লাইভে তরুণী বলেন, ‘জসীম উদ্দিন ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম বিভিন্ন জনের মাধ্যমে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে মামলা তুলে নেওয়ার ও সমঝোতার প্রস্তাব দিচ্ছেন তাকে। তার আশঙ্কা, জসীম তার ক্ষমতার অপব্যবহার করে মেডিকেল রিপোর্ট ও মামলার বিভিন্ন আলামত নষ্ট করে দিতে পারেন।’

প্রসঙ্গত, ছাত্রলীগ নেতা জসীম এক তরুণীকে বিয়ে করার পরদিন ১৯ এপ্রিল গভীর রাতে তার বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে গর্ভপাত করানোর অভিযোগ আনেন এই তরুণী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় করা অভিযোগটি যাচাই বাছাই করে ২২ এপ্রিল মামলা হিসেবে নেওয়া হয়। মামলার পর থেকেই জসীম পলাতক রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com