শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা জেলা জাতীয় পার্টির সভাপতি সালমা ইসলাম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৪৬৮ বার

ফের জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। শনিবার দুপুরে জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলনে সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।

এর আগে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করে সম্মেলনের উদ্বোধন করা হয়। রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের ‘মহল’হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএম কাদের এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি।

অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় পার্টির জেলা শাখার সদস্য সচিব ও সাবেক এমপি খান মোহাম্মদ ইসরাফিল (খোকন)।অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com