রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

ট্রেনের ধাক্কায় গেটম্যানের ঘরে ট্রাক, আহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২ মে, ২০২১
  • ১৬৮ বার

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার আফিল গেট রেলক্রসিংয়ে একটি ট্রাক ও ট্রেন ইঞ্জিনের সংঘর্ষের ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন- ট্রাকটির চালক ও তার সহকারী। গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের নাম মো. ইউনুস আলী (৩৫) এবং তার সহকারী মো. হাসান (২৭)। তাদের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে। গুরুতর অবস্থায় দুজনকে স্থানীয় ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চালকের সহকারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা গেছে, ট্রাকটি মোংলা থেকে সিমেন্ট বোঝাই করে নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। আফিল গেট রেলক্রসিংয়ে এলাকায় পৌঁছালে যশোর থেকে খুলনাগামী একটি ট্রেনের ইঞ্জিন (বেড নং- ৩৩) চলে আসে। এ সময় ট্রাকটি রেল ক্রসিংয়ের সিগন্যাল উপেক্ষা করে পাশ কেটে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে ট্রেনের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সময়মতো সেটির গতিরোধ করা যায়নি। ফলে ট্রেন ইঞ্জিনের ধাক্কায় ট্রাকটি উল্টে গেটম্যানদের ঘরের ওপর গিয়ে পড়ে। পরে খানজাহান আলী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে উদ্ধারে কাজ শুরু করে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com