শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৪ লাখ ছাড়াল, মৃত্যুতেও রেকর্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৭২ বার

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে কয়েকদিনে বিশ্বের দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এ করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন। এ সময়ে মারা গেছেন ৩ হাজার ৯৮২ জন। আর এটিই একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার ভারতে নতুন করে ৪ লাখ ১২ হাজার ৭৮৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর আগে বিশ্বের কোনো দেশ করোনায় একদিনে এত বেশি সংখ্যক আক্রান্ত ও মৃত্যু দেখেনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দৈনিক হিসেবে গত ২৪ ঘণ্টায় ভারতের রাজ্যগুলোর মধ্যে করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যটিতে গত এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৬৪০ জন আর আক্রান্ত হয়ে সেখানে মারা গেছেন ৯২০ জন।

প্রসঙ্গত, দেশটিতে গত ৩০ এপ্রিল রেকর্ড রোগী শনাক্তের দিন সর্বোচ্চ ১৯ লাখ ৪০ হাজার নমুনা পরীক্ষা হয়েছিল। কিন্তু গত সোমবার এর পরিমাণ প্রায় তিন লাখ কমে দাঁড়ায় ১৬ লাখ ৬০ হাজারে। আর গত মঙ্গলবার তা কমে হয়েছে ১৫ লাখ ৪০ হাজার। আর গতকাল আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১২ হাজার ৬১৮ জন। এসময়ে মারা গেছেন ৩ হাজার ৯৮২ জন যা একদিনে সর্বোচ্চ রেকর্ড।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com