মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

বাংলাবাজার ঘাটে ফেরি থেকে নামতে গিয়ে ভিড়ের চাপে ৭ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১২ মে, ২০২১
  • ১৯৭ বার

শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের চাপে শ্বাসরুদ্ধ হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে এ দুর্ঘটনাটি ঘটে।  তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীদের পরিচয় পাওয়া যায়নি।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, ৩ নং ফেরিঘাটে এনায়েতপুরী  নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে ৭ জন যাত্রী অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়।  শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, ৭ জন যাত্রী ফেরি থেকে নামার  সময় ভিড়ের চাপে অসুস্থ হয়ে মারা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com