মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ক্যালিফোর্নিয়ায় অস্ত্রধারীর গুলিতে ৮ জন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ২৫৮ বার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে ৮ জন নিহত হয়েছে। সান্তা ক্লারা কাউন্টির স্যান হোসে রেল ইয়ার্ডে চালানো এ হামলায় আরও অনেকে আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে ভ্যালি মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। অনেককে গুলি করার পর হামলাকারী নিজেও মারা গেছে বলে জানিয়েছে শেরিফের কার্যালয়। খবর এবিসি নিউজের।

বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় শেরিফের কার্যালয় থেকে হামলাকারীর পরিচয় জানানো হয়নি। কী কারণে এ হামলা হয়েছে, সে সম্পর্কেও পরিষ্কার কোনো ধারণা পাওয়া যায়নি। শেরিফ কার্যালয়ের মুখপাত্র রাসেল ডেভিস জানান, হামলাকারী ওই রেলইয়ার্ডেই কর্মরত ছিল। জানা গেছে, হামলা চালানোর আগে হামলাকারী তার নিজ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। অগ্নিনির্বাপণকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর সময় বাড়ির ভেতর কাউকে দেখতে পায়নি।

হামলা ও প্রাণহানির বিষয়ে সান হোসের মেয়র লিকার্ডো জানান, এখন আর কোনো হুমকি নেই এবং রেলইয়ার্ডও খালি করে ফেলা হয়েছে। এর সঙ্গে তিনি যোগ করেন, ‘ প্রতিটি মেয়রের জন্যই এ এক দুঃস্বপ্ন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com