শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

ভয়ভীতি দেখিয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেপ্তার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২ জুন, ২০২১
  • ১৫৭ বার

বগুড়ার শিবগঞ্জে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাওলানা আবদুর রহমান মিন্টু (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, অভিযুক্ত মাওলানা আবদুর রহমান উপজেলার বিহার ইউনিয়নের চাঁনপাড়া গ্রামের মৃত সোলাইমান আলীর ছেলে। তিনি শিবগঞ্জ পৌর এলাকার বানাইল কলেজ পাড়া মহল্লার হযরত ফাতেমা (রা.) হাফেজিয়া মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই মাদ্রাসাটি আবাসিক। সেখানে আরও ১১-১২ জন ছাত্রী একসঙ্গে হলরুমে থাকতো। এর পাশেই সপরিবারে বসবাস করেন মাওলানা আবদুর রহমান।

গত রোববার ঘটনার দিন অন্যান্য ছাত্রীরা খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে। রাতে শিক্ষক আবদুর রহমান মেয়েদের হলরুমে প্রবেশ করে ওই ছাত্রীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেন তিনি।

অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রী মোবাইল ফোনে তার পরিবারকে বিষয়টি জানালে তারা এসে মেয়েকে বাড়ি নিয়ে যান। পরে গতকাল মঙ্গলবার বিকেলে মেয়ের বাবা বাদী হয়ে ওই শিক্ষককে আসামি করে থানায় মামলা করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মেয়েটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে। শুধু তাই নয়, এর আগেও তিনি ওই মাদ্রাসার আরও তিন-চারজন ছাত্রীকে একই কৌশলে ধর্ষণ করেছেন। কিন্তু সম্মানহানীর জন্য ওইসব পরিবার আইনের আশ্রয় নেননি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com