বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

সংস্কার কাজ চলাকালে ট্রেনের ধাক্কা, চীনে ৯ শ্রমিকের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৮৩ বার

চীনের গানসু প্রদেশে একটি রেল দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে। আজ শুক্রবার ভোরে রেল লাইন সংস্কার কাজ করার সময় একটি ট্রেন জিনচং শহরের উড়ুমকি থেকে হ্যাংজু যাওয়ার পথে ওই এলাকায় চলে আসে। এ সময় ট্রেনের ধাক্কায় শ্রমিকদের প্রাণহানি ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর পর উদ্ধার অভিযান শুরু হয়েছে। আহতদের সেবায় স্বাস্থ্যকর্মীসহ একটি জরুরি দল পাঠানো হয়েছে।

ট্রেনের ধাক্কায় নিহতদের সংখ্যা প্রকাশ করলেও এ ঘটনায় কতজন আহত হয়েছে, তা জানানো হয়নি বিবিসির খবরে। এদিক, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেনের ধাক্কায় ৯ শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটতে পারে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম ওয়েইবোতে একজন লিখেছেন, ‘শ্রমিকরা যেহেতু সংস্কার কাজ করছিলেন, বিষয়টি সম্পর্কে আগে থেকেই ট্রেনের চালককে জানানো উচিত ছিল। কীভাবে এটি ঘটতে পারত? নয়টি প্রাণ চলে গেল।’

আরেক ওয়েইবো ব্যবহারকারী লিখেছেন, ‘এ ঘটনায় দায়ী কে এবং তিনি কী করছেন তা খুঁজে বের করতে হবে।’ অনেকে আবার ঘটনা সঙ্গে সংশ্লিষ্টদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার কথা বলেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com