শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

বজ্রাঘাতে মাদ্রাসাছাত্রীসহ দুইজনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ১৮০ বার

সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলামপুর গ্রামে বজ্রাঘাতে সাজেদা আক্তার সাথী (১৫) নামের এক মাদ্রাসাছাত্রী ও আল-আমিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আলামপুর গ্রামের আনু ফরাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় সাজেদা আক্তার ও আল-আমিন বাড়ির দরজায় অবস্থান করছিল। সেখানেই তারা বজ্রপাতের কবলে পড়ে। পরে তাদেরকে ফেনী সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাজেদা আক্তার সাথী আলামপুর গ্রামের মো. সোলেমানের মেয়ে ও কাটাখিলা দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী। অপরদিকে আল-আমিন উপজেলার  চরসাহাভিকারী গ্রামের মো. বাহারের ছেলে।

বগাদানা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলা উদ্দিন বাবুল জানান, মৃত সাজেদা ও আল-অমিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই-বোন হয়, আল-আমিন আলামপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকনও মাদ্রাসাছাত্রীসহ বজ্রাঘাতে দু’জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com